সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
সিধ কেটে বন্ধুর বাড়িতে তিন বন্ধুর চুরি,পরে চোরাই মালামালসহ ধরা বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের জীবনাবসান বরিশাল বিভাগে ৫ দিনে ৩ খুন, ১৫ অপমৃত্যু কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে জাজিরায় ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩ পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামের তিন যুবককে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ।

গতকাল (৩০ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost