রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের জীবনাবসান বরিশাল বিভাগে ৫ দিনে ৩ খুন, ১৫ অপমৃত্যু কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে জাজিরায় ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩ পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩ ঝালকা‌ঠির নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা—মোবাইল লুটের দাবি
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও দূরদর্শী রাজনৈতিক ভূমিকা এবং সঠিক নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে। শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা অতীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং যাদের কারণে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, একটি মহল অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, স্বরূপকাঠিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় ভাণ্ডারিয়াতেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকরা সরাসরি বিভিন্ন সরকারি সুবিধা লাভ করতে পারবেন।
নারীদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনেরা, আপনারা কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের সম্পর্কে সচেতন থাকুন। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনাদের সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সত্য ও বাস্তবতাকে মূল্যায়ন করে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আহমেদ সোহেল মনজুর বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। যোগ্য ও দলীয় প্রার্থীদের নির্বাচিত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অংশীদার হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আযাদ, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।
সভায় জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী, অতিথি ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost