, , ,
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার ৩১(মে) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এই সময়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে রাহাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার মধ্যচর পশ্চিম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বজলুর রহমানের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক রাহাত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost