বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা—মাওয়া—খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোরাক পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ গুরুতর আহত হননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost