সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

রেস্তোরাঁর আবাসিক কক্ষে ঝুলছিল শেফের মরদেহ

রেস্তোরাঁর আবাসিক কক্ষে ঝুলছিল শেফের মরদেহ

পটুয়াখালী পৌর শহরের একটি রেস্তোরাঁর আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে শহরের পৌর পার্ক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

নিহত সায়েম ওই রেস্তোরাঁয় শেফ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি রেস্তোরাঁর স্টাফ রুমেই একাই থাকতেন।

জানা যায়, সকাল ১০টার দিকে রেস্তোরাঁর আবাসিক রুমে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost