, , ,
শিরোনাম
কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত দশমিনায় বিএনপির কার্যালয়ে চুরি, আসবাব ও নথিপত্র গায়েব ভোলায় জ্বিন হাজির করার নামে প্রতারণা, দম্পতিসহ গ্রেফতার ৪ পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাজিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা নস্যাৎ

কাজিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা নস্যাৎ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
 বরিশালের কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নে এক ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার বিকেলে সংঘটিত এই বর্বরোচিত ঘটনার পর একটি স্থানীয় মহল বিষয়টি অর্থ ও প্রভাবের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালেও আজ পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) আনুমানিক বিকেল ৩:৩০ মিনিটে কাজিরহাট থানার ৭ নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম এনায়েত খা, যিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা।

ঘটনার বিবরণীতে জানা যায়, ঘটনার দিন বিকেলে লম্পট এনায়েত খা ওই শিশুকে ফুসলিয়ে পার্শ্ববর্তী এলাকার সালাম খানের দোকানের পেছনের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে অভিযুক্ত এনায়েত খা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির বাবা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজিরহাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ঘটনার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার ও আপস-মীমাংসার (রফা দফা) জোর চেষ্টা চালাচ্ছিল।

আজ ১১ জুন (বৃহস্পতিবার) কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাটি জানতে পারেন। ঘটনা জানার পরপরই তিনি কোনো কালক্ষেপণ না করে কাজিরহাট থানার এসআই মামুনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মহলের ধামাচাপা দেওয়ার চেষ্টা নস্যাৎ করে শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কাজিরহাট থানার পুলিশ জানায়, অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং এই জঘন্য ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost