, , ,
শিরোনাম
কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬: সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী বরগুনায় বিপুল পরিমাণ টাকা-স্বর্ণালংকারসহ দুই বোন আটক এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা খানাখন্দে বেহাল কাউখালীর গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: ‘প্রেমিক’ শাকিব শ্রীঘরে বামনায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার যাচাই না করে ছবি দেওয়ায় প্রাথমিক শিক্ষক বরখাস্ত বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু

৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া আলোচিত সেই নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রামপুলিশ মনির খান।

জানা যায়, গত ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এ ছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।

জন্মের পরপরই শিশুটিকে দেখতে হাসপাতালে এবং পরে তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষ। তবে নানা শারীরিক জটিলতায় ভোগা শিশুটি জন্মের দুদিন পর আজ মারা গেছে।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost