শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ সমস্যা শুরু হয়।
ডেস্কটপ কম্পিউটার ও স্মার্ট ফোন থেকে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছে।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।