, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
দশমিনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

দশমিনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষধর গোখরা (জাতি) সাপের দংশনে (কামড়ে) আরিয়ন নামের মাত্র ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

​হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশু আরিয়ন ঘরের মেঝেতে বাবা—মায়ের পাশেই ঘুমিয়ে ছিল। রাত ৮টার দিকে হঠাৎ শিশুটি চিৎকার করে কেঁদে উঠলে ঘুম ভেঙে যায় বাবা—মায়ের। তারা দ্রুত আরিয়নকে কোলে তুলে নেন এবং ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান, একটি বিষধর জাতি সাপ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে।

​তাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। ততক্ষণে আরিয়ানের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান জানান, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানায়, তাকে সাপে কেটেছে। পরীক্ষা করে শিশুটির হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost