বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
দক্ষিণাঞ্চলের রেনুপোনা পাচারকারি প্রভাবশালী নেটওয়ার্ক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকার দাবি দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের ভোলায় অস্ত্রসহ আটক বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ ঝালকাঠিতে আমুর বাসভবনের টিনের বেড়া অপসারণ সরকারি স্কুলে ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর যুবক অনলাইন জুয়ার মরণনেশা: ধ্বংসের মুখে হাজারো তরুণ, নিঃস্ব হচ্ছে পরিবার বরিশাল থেকে নিখোঁজ শিশু কক্সবাজারে উদ্ধার কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী
দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের

দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের

বরিশালের বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম কালাম ওরফে কালাম আকনকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।

দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর বুধবার বেলা ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, নলুয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় বিগত ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

ওই মামলায় তিনি দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে পালাতক থাকেন। আদালত মামলার রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এরপর বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ফিরে এসে এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost