শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

চরবাড়িয়ায় মাদকবিরোধী উঠোন বৈঠকে হামলার অভিযোগ, আটক ৩

চরবাড়িয়ায় মাদকবিরোধী উঠোন বৈঠকে হামলার অভিযোগ, আটক ৩

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে মাদকসেবী ও মাদকবিক্রেতাদের বিরুদ্ধে আয়োজিত এক উঠোন বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের চরআবদানি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী কথিত মাদকসেবী ও মাদকবিক্রেতা কামাল সরদার, তার স্ত্রী নাসিমা বেগম, নাসিমার বোনের মেয়ে নুপুর এবং ছেলে নাঈমের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি উঠোন বৈঠকের আয়োজন করেন। বৈঠকে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন চরবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম শেখ, ইউপি সদস্য রেহেনা বেগম, বরিশাল সিটি কলেজের প্রভাষক কাওসার হোসেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ—সভাপতি হান্নান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু জাফর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ অনেকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠক চলাকালে কামাল সরদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে তাদের কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযোগ আছে কামাল এর আগে একাধিকবার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।জামিনে বের হয়ে বারবার একই অপরাধ করে করে চলছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সনজিত চন্দ্র নাথ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রতিটি এলাকায় মাদকবিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কোনো মাদকবিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost