সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে প্রেরণ ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪ মায়ের লাশ ফেরত দিতে ছেলেকে ‘কান ধরে ওঠবস’ করালেন চিকিৎসকরা
খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ২ মুসল্লি গুলিবিদ্ধ

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ২ মুসল্লি গুলিবিদ্ধ

ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলিতে ২জন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অপরদিকে আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

অপরদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost