সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ২৭ মার্চ পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিনের ফলের দোকানে হামলা চালিয়ে মারধর ও লুটপাট করে। ওই ঘটনায় আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদি হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন।

দীর্ঘদিন পর ওই মামলায় ছাত্রদল নেতা ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মামলার মেডিকেল প্রতিবেদনে জখমের ধরণ উল্লেখ করা হয়েছে সাধারণ। সেক্ষেত্রে আদালত চাইলে আসামি ছাত্রদল সভাপতি আব্দুল আল ফাহাদকে জামিন দিতে পারতেন। আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে মালাটি ছিল মিথ্যা। তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost