মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: যুবক গ্রেফতার বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় দুই ব্যক্তি আটক, নগদ টাকা জব্দ উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ কাজিরহাটে ছোট ভাই হত্যা মামলায় অভিযুক্ত হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা
ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা

ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা

ছাত্রদলের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বরিশালের বিএম কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মহানগর ছাত্রদলের সভাপতি এইচ এম তাসনিমের নেতৃত্বে একদল নেতাকর্মী বিক্ষোভে বাধা দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে নগরের জিয়া সড়কে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আল আমিন মৃধার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাতুল বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে থাকেন।

বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল বাশার দাবি করেন, দুপুরের ঘটনার জেরে সন্ধ্যার পর আল আমিন মৃধার নেতৃত্বে একদল নেতাকর্মী অশ্বিনী কুমার ছাত্রাবাসে প্রবেশ করেন। এ সময় তারা রাতুলসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করেন।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রাবাস থেকে বের হয়ে কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

খবর পেয়ে মহানগর ছাত্রদলের সভাপতি এইচ এম তাসনিমের নেতৃত্বে আরেকটি দল মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তাসনিম সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কাউকে মারধর করা হয়নি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে বিএম কলেজ ক্যাম্পাসে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost