, , ,
শিরোনাম
কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ
ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদকসহ ৪ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতভর পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২৫), বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪), কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের এলাকায় মাদক কারবারি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা মোট ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost