মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ! দালালচক্র ও ভুল চিকিৎসায় আতঙ্কে রোগীরা বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, বাড়ছে জীবনের ঝুঁকি পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক সংবাদ প্রকাশের পর অবশেষে ভাঙা হলো বিতর্কিত ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে : জনদুর্ভোগ কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে নিখোঁজের কিছুদিন পরেই নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা অবস্থায় মিলল মরদেহ পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
কাউখালীতে আইন—শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাউখালীতে আইন—শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে আইন—শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান—এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন—শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,আইন—শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভা শেষে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমুক্ত কাউখালী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost