মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ভাণ্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভাণ্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নানা আয়োজনে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস—২০২৬ পালিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভার শুরুতে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র (ভিডিও ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন এর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. রুস্তম আলী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, সমবায়ী মিজানুর রহমান, মুক্তা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

পরে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ সহায়তার চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost