, , ,
শিরোনাম
চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ
আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল

আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আন্দোলনের মুখে অবশেষে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল করা হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের পার—২ শাখার ৫ জুলাই—এর প্রজ্ঞাপনে ডা. এস এম মনিরুজ্জামান (কোড—১০৯৯২৪), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) বরিশাল বিভাগের বদলিপূর্বক পদায়নের অংশটি এতদ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো।

পদায়নের আদেশ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই প্রজ্ঞাপনে।বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে।

৬ জুলাই তিনি যোগদান করেন বরিশালে। ওইদিন থেকেই তাকে জুলাইবিরোধী এবং ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে আন্দোলন শুরু করে বরিশাল ড্যাব ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।

আন্দোলনকালে ডা. মনিরুজ্জামান শাহীনকে স্বাস্থ্য ভবন থেকে বের করে দিয়ে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক থাকাবস্থায় জুলাই বিপ্লবে বিরোধিতা এবং শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন ডা. এস এম মনিরুজ্জামান শাহীন। এ কারণে তার পদায়ন আদেশ বাতিল চেয়ে আন্দোলন করেন তারা। রোববারও বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তার অপসারণ চেয়ে ব্যানার টানিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে ড্যাবের বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, জুলাই আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করেছেন মনিরুজ্জামান শাহীন। তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসা পর্যন্ত নিজে দেননি। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব কার্যক্রমে অংশ নিয়েছেন। তাই আমরা তার প্রত্যাহার দাবিতে আন্দোলন করেছি। অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost