, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী পিরোজপুরে এসএসসি ৯৩ বন্ধুদের উদ্যোগে নানা আয়োজনে পূজা পুনর্মিলনী
ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ২৪৪ জন। বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৬০৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ ও সিলেটে ২১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯১৫ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost