, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ

শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের সামনে থেকে এক দরিদ্র রিকশাচালকের ব্যাটারিচালিত রিকশার দুটি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১৩ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার দিনই আইনি সহায়তার জন্য বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিকশাচালক মলয় চন্দ্র দাস (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, মলয় চন্দ্র দাস ওই দিন তার চালিত ব্যাটারিচালিত চার্জার রিকশাটি সঠিকভাবে তালাবদ্ধ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের সামনে রাখেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর রক্তের প্রয়োজনে তিনি প্রথমে ২য় তলার রক্ত বিভাগে (রক্ত পরিসঞ্চালন বিভাগ বা ব্লাড ব্যাংক বা ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ) এবং পরে ৩য় তলায় রোগীর কাছে যান। প্রায় ১ ঘণ্টা পর নিচে ফিরে এসে তিনি দেখতে পান যে, রিকশায় থাকা মোট ৪টি ব্যাটারির মধ্যে ২টি ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া ওই দুটি ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী মলয় চন্দ্র দাস একজন অত্যন্ত দরিদ্র মানুষ। ব্যাটারিচালিত রিকশাটি নিজের না হওয়ায় অন্যের কাছ থেকে এনে তিনি জীবিকা নির্বাহ করতেন। রিকশাটির মালিক চুরি যাওয়া ব্যাটারির পুরো দাম তার ওপর জরিমানা হিসেবে ধার্য করেছেন এবং তা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। একজন গরিব মানুষের পক্ষে এত টাকা পরিশোধ করা অসম্ভব হওয়ায় তিনি বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

ঘটনার পর গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগে মলয় চন্দ্র দাস হাসপাতালের সিসিটিভি (CCTV) ক্যামেরা পর্যবেক্ষণ করে অজ্ঞাতনামা চোরকে শনাক্তপূর্বক চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার এবং তার জীবিকা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost