বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস হিজলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা ৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ লঘুচাপ আরও ঘনীভূতের আভাস, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক মঠবাড়িয়ার একটি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩
কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক—২০২৬ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত

কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক—২০২৬ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বুধবার (১৫ জুলাই) সকাল১০ টায় উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি—২০২৬—এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক—২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ ক্লান্তি সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ লুৎফর রহমান, কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক শিক্ষা পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি—২০২৬—এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক—২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম বলেন,প্রাথমিক শিক্ষা পদক শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দেয় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব। শিক্ষা ও পরিবেশ—এই দুই ক্ষেত্রেই সবাইকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার উন্নয়ন এবং সবুজায়নের উদ্যোগকে আমরা সবসময় সমর্থন করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost