, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা

থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে এক তালিকাভুক্ত এক মাদক কারবারি থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ওই ব্যক্তির হাত থেকে দিয়াশলাই ছিনিয়ে নিয়ে তাকে আত্মহত্যা করা থেকে রক্ষা করে এবং তাকে গ্রেফতার করে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানা চত্বরে এ ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারী মাদক ব্যবসায়ীর নাম রমজান (৩৫)। সে বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। গত সপ্তাহে এলাকাবাসী তার মাদকের আস্তানা গুড়িয়ে দেয় এবং তাকে এলাকা থেকে বিতাড়িত করে। গত ৩ দিন আগে সে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে মাদক বিক্রি করতে নিষেধ করে।

বুধবার বিকেলে হঠাৎ ওই ব্যক্তি ৫ লিটারের বোতলে কেরোসিন নিয়ে থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে ওসি, ওসি বলে চিৎকার করতে থাকে আর বলে আমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসা ছেড়ে দিতে চাই।

তবু এলাকায় আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আমি নিজ শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করব। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গোসল করিয়ে থানা হাজতে আটক রাখে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘আকস্মিকভাবে মাদক কারবারি রমজান থানা চত্বরে এসে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করি। তবে তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায়ও মামলা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost