, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ

৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কওমি ঘরানার সাতটি ইসলামি দলের সঙ্গে বৈঠকে বসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। এর মধ্যে যেসব দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত তাদের সেই জোট ছাড়ার ব্যাপারে এই বৈঠকে চাপ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হেফাজতের আমির—মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

 

হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। প্রতিটি দলকে তাদের সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, ঈমান—আকিদা রক্ষা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সংগঠনের সিনিয়র নায়েবে আমির ও আল—জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান যৌথভাবে এ বৈঠকে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

হেফাজত আমিরের খাদেম মাওলানা আব্দুল খালেক জানান, বৈঠকে সাতটি ইসলামি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

একাধিক সূত্রের দাবি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার চারটি দলকে আগেই ওই জোট থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিল হেফাজতে ইসলাম। আগামীকালের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হতে পারে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামি দলগুলোর করণীয়, সম্ভাব্য সমন্বিত কর্মপন্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমন্ত্রিত অধিকাংশ দলই বৈঠকে অংশ নিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও মুফতি রেজাউল কারীম আবরার উপস্থিত থাকবেন।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলে থাকছেন দলের আমির মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। এছাড়া বাকি পাঁচটি দলেরও শীর্ষস্থানীয় নেতারা বৈঠকে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

গত নির্বাচনের আগে জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি ঐক্য গড়ে উঠে। জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির সঙ্গে কিছু আকিদাগত বিষয়ে দ্বন্দ্ব থাকায় শুরু থেকেই হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই জোটের কড়া বিরোধিতা করে আসছেন। বিভিন্ন সময় তিনি জামায়াতের বিরুদ্ধে মুখও খুলেছেন।

এই জোটের অন্যতম প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক হেফাজতেরও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। তাকে আগেও জামায়াতের সঙ্গে জোট ছাড়ার ব্যাপারে হেফাজতের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। এবারের বৈঠকে আরও স্পষ্টভাবে বলা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

এদিকে যে সাতটি দলকে বৈঠকে ডাকা হয়েছে এর মধ্যে চারটি দল ১১ দলীয় জোটে রয়েছে। যদিও বাংলাদেশ খেলাফত আন্দোলন ইতোমধ্যে জোট ত্যাগের ঘোষণা দিয়েছে। এর বাইরে খেলাফত মজলিসেরও স্পষ্ট দূরত্ব দেখা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে। তবে এই জোটে জোরালোভাবে রয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া নেজামে ইসলাম পার্টিও জোটে রয়েছে।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে জোটে থাকলেও পরে বেরিয়ে যায়। এছা জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট শুরু থেকেই এই জোটে নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost