বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস হিজলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা ৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ লঘুচাপ আরও ঘনীভূতের আভাস, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক মঠবাড়িয়ার একটি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩
মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

 

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগের পর ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পল্লী বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে আটক করে রাখেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া দুইজন হলেন মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার জাহাঙ্গীর হোসেন (৫০) ও সাব্বির হোসেন (৩০)।

ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং ১,৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল প্রস্তুতের সময় ১,৬৬০ ইউনিট দেখানো হয়েছে। এতে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যোগ হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, এ ধরনের ভুল রিডিংয়ের কারণে প্রায়ই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।

ঘটনার পর স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের অনিয়ম বন্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন বলেন, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় গত মাসে তার ছেলে রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে এবং দ্রুত সংশোধন করা হবে। গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost