বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস হিজলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা ৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ লঘুচাপ আরও ঘনীভূতের আভাস, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক মঠবাড়িয়ার একটি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩
মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক

মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাসমহল লতিফ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের প্রশ্নপত্রে

প্রায় ৭০/৮০টি বানান ভুল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি প্রশ্নপত্রে বিভাবে এতগুলো ভুল থাকে এদিয়ে ক্ষোভ ঈস্খদাশ করেন অভিভাবকরা।

জানাগেছে, বুধবার সকালে ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে ভুল লক্ষ করা যায়। ভুলেভরা প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিলে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, পরীক্ষার প্রশ্ন পত্রে প্রায় ৭০/৮০টি বানান ভুল। এছাড়া গতকালের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক—নির্বাচনী বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অভিভাবকরা।

স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নের মান যদি এই হয় তাহলে লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কিছু কুচক্রীমহল এমন ভুলে ভরা প্রশ্ন তৈরি করতে পারে। বিষয়টা ক্ষতিয়ে দেখতে হবে।
এ বিষয়ে খাসমহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রি—টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা নিজেরা প্রণয়ন করি না। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই তা খোলে। আগে থেকে প্রশ্ন দেখার কোনও সুযোগ থাকে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের প্রশ্ন বাইরে থেকে করার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকেই প্রশ্ন নেওয়ার কথা। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। তাছাড়া বানান ভুলের ছড়ছড়ির বিষয়টিও গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের পরীক্ষা কমিটির প্রশ্নটি যাচাই—বাছাই করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost