, , ,
শিরোনাম
৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস
মুলাদীতে নোভেল ডেন্টাল চেম্বারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

মুলাদীতে নোভেল ডেন্টাল চেম্বারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক। : বরিশালের মুলাদী সরকারি হাসপাতালের সংলগ্ন নোভেল্টা ডেন্টাল কেয়ার নামে একটি ডেন্টাল চেম্বারকে ঘিরে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে চেম্বারের শাটারে একটি চিরকুট ঝুলতে দেখা যায়, যেখানে লেখা ছিল— “তোমাকে ছাড়া বাঁচবো না।” ওই চিরকুট দেখার পর এলাকাবাসীর কয়েকজন বিষয়টি নিয়ে চেম্বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তবে অভিযোগ অনুযায়ী, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি।

অভিযোগকারীদের দাবি, গত ১৮ জুলাই ২০২৬ (শনিবার) বিকেলে নোভেল ডেন্টাল চেম্বারের ভেতরে এমন কিছু দৃশ্য দেখা যায়, যা তাদের কাছে অস্বাভাবিক ও আপত্তিকর মনে হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে একটি ভিডিও শুটিং চলছিল এবং একজন নারীকে একজন পুরুষের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলমান বলে অভিযোগ করেন ।

এলাকাবাসীর দাবি, চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত একটি প্রতিষ্ঠানে যদি অনৈতিক বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট প্রশাসনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে এ অভিযোগের বিষয়ে নোভেল ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost