, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
চরমোনাইয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

চরমোনাইয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন খানকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আলমগীর হোসেন খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন খান দীর্ঘদিন ধরে চরমোনাই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

মাদক নির্মূলে বরিশাল কোতয়ালী মডেল থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost