, , ,
শিরোনাম
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়োজিৎ (২৭/২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজন ঘরের আড়ার সঙ্গে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত বায়োজিৎ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ফোরকান মোল্লা বলেন, টিয়াখালী এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। সেখানে মেম্বারের বাড়ির সামনে একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই ঘরেই বায়োজিৎ এর মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে বায়োজিৎ এর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকের বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর। তার পরনে শুধু জিন্সের কাটা হাফ প্যান্ট ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সব বিষয় মাথায় রেখেই তদন্ত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost