, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ

কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল প্রতিনিধি:—বরিশাল নগরীর প্রাণকেন্দ্র কালীবাড়ি সড়কের বিএম স্কুলসংলগ্ন কাঞ্চন পার্কের পশ্চিম—উত্তর কর্নারে একটি ছয়তলা ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট জমির মালিকপক্ষের দাবি, বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) থেকেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।তবে সিটি কর্পোরেশন থেকে কাজ বন্ধ করে দিলে বারবার কাজ করে যাচ্ছে ভবন মালিক আমির।সিটি কর্পোরেশনের নির্দেশ অমান্য করে কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এর আগে একই জায়গায় ছোট ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত চার মেয়রের আমলেও সেখানে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে বর্তমান প্রশাসনের সময়ে একই জায়গায় ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, কাঞ্চন পার্কের সীমানাপ্রাচীর ও নগরীর প্রধান সড়কের ড্রেনের মাঝখানে ত্রিভুজ আকৃতির একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সংশ্লিষ্টরা প্রায় আড়াই শতাংশ জমির দাবি করলেও স্থানীয়দের ভাষ্য, বাস্তবে জায়গাটির পরিমাণ প্রায় দেড় শতাংশ। অল্প জায়গার মধ্যে ছয়তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।যাহার ত্রিভূজ আকৃতির এক প্রান্তে আছে মাত্র ৬ফিট সেখানে বসানো হবে দুটি পিলার তবে ড্রেন ও কাঞ্চন পার্কের সীমানা প্রাচীরের জায়গা না রেখে কাজ করার অভিযোগ উঠেছে।

যদিও সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী কোন স্থাপনা করতে হয় তার জন্য উভয় পাশে ৩ফিট জায়গা ফাকা রেখে কাজ করতে হবে।আর সেই আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে কাজ করছে এক ঠিকাদার কোম্পানির মালিক পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইন।তিনি বরিশাল ইনফ্রা টেকনিক্যাল কলেজের পরিচালক।তবে তার দাবি এটি সিটি কর্পোরেশন ভবন করার অনুমতি দিয়েছে।তাই সে পাইলিংয়ের কাজ করতেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণকাজের জন্য আনা বিভিন্ন সামগ্রী সিটি কর্পোরেশনের প্রধান সড়কের একটি অংশে রাখা হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশনের ড্রেনের ওপর থাকা হাঁটার ফুটপাতের অংশ দখল করে নিরাপত্তাকর্মীর জন্য ঘর এবং রাস্তার পাশের ফুটপাত ঘেঁষে লোহার বেষ্টনী নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

কাঞ্চন পার্কে হাঁটতে আসা কয়েকজন নগরবাসী বলেন, তারা প্রতিদিন এখানে হাঁটতে আসেন। নির্মাণসামগ্রী ও বিভিন্ন স্থাপনা রাখায় হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এতে একদিকে চলাচলে সমস্যা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন বলে তারা মনে করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এর আগে এই জায়গায় কয়েকবার ছোট ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল। তখন সিটি কর্পোরেশন কাজ বন্ধ করে দেয়। এখন একই জায়গায় ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন কীভাবে দেওয়া হলো, সেটিই আমাদের প্রশ্ন। এ বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অভিযোগের বিষয়ে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট  পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইন দাবি করেন,এখানে একটি বাণিজ্যিক ৬তলা ভবন নির্মাণের জন্য বরিশাল সিটি কর্পোরেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে।তবে মিটিংয়ে তার ভবনে প্লান পাশ হয়েছে কিন্তু একটা স্বাক্ষর বাকি আছে বাকি স্বাক্ষর হলে তার প্লান হাতে পাবে।তবে হাতে প্লান পাওয়ার আগে কি কাজ করা যায় কি মর্মে তিনি জানান আগে কাজ করা অবৈধ আমি শুধু পাইলিংয়ের কাজ করতেছি।রাস্তায় নির্মান সামগ্রী রেখে কাজ করার বিষয়ে জানতে চাইলে বলেন আমার জায়গা কম তাই রাস্তা ও ড্রেনের উপর মালামাল রেখে করতেছি এটা সত্যি তবে নিচতলার কাজ হয়ে গেলে মালামাল সেখানে নিয়ে কাজ করব।  তিনি বরিশাল ইনফ্রা টেকনিক্যাল কলেজের পরিচালক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বলেন, “তারা ভবন নির্মাণের জন্য সিটি কর্পোরেশনে প্ল্যানের আবেদন করেছে। তবে এখনো প্ল্যান পাস হয়নি। প্ল্যান অনুমোদনের আগে কোনো ধরনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না। বিষয়টি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না।”

বিসিসির উচ্ছেদ শাখার দায়িত্বে থাকা লতিকুল্লাহ বলেন, “আমি এর আগেও তাদের কাজ বন্ধ করে দিয়েছি। আবারও যেহেতু বিষয়টি জানানো হয়েছে, লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে। এরপরও কাজ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শিরীন আক্তার বিলকিস জাহান বলেন, “অবৈধভাবে কেউ কাজ করলে তার কাজ বন্ধ করে দেওয়া হবে।”আমি ডিজাইন শাখায় কথা বলে ব্যবস্থা নিব।

এদিকে, সংশ্লিষ্টদের দাবি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন আদৌ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।বারবার কাজ বন্ধ করে দেওয়ার পর আবার পুনরায় কাজ শুরু করা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।ঠিকাদার কোম্পানির মালিক পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইন এর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে যে তার ক্ষমতার উৎস কি। এই আগে ২০১৮ বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছিল।

নির্মাণকাজের আগে জমির পরিমাণ, ভবনের নকশা, সেটব্যাক এবং প্রয়োজনীয় অনুমোদন যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নগরবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost