, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ সিয়াম
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকালে উম্মে সালমা খানুন বলেন, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ভূমি—সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল উজিরপুরে তার শেষ কর্মদিবস। এরপর তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা ভূমি প্রশাসনের নতুন দায়িত্বে উম্মে সালমা খানুনের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost