, , ,
শিরোনাম
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন  মেহেন্দিগঞ্জ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বরিশালে শিয়াল হত্যা করে খাওয়ার ঘটনায় ১০ জনের নামে মামলা

বরিশালে শিয়াল হত্যা করে খাওয়ার ঘটনায় ১০ জনের নামে মামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরিশাল নগরীতে হাস—মুরগী ও ছাগল খেয়ে ফেলার অভিযোগে সাতটি শিয়াল হত্যার ঘটনায় পুলিশকে মামলা নেয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার (২০ জুলাই) বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এ নির্দেশ দিয়েছেন বলে মঙ্গলবার বেঞ্চ সহকারী মো. সেলিম জানিয়েছেন।

মামলায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিস, মো. কামাল খলিফা ও জামাল খলিফার নামোল্লেখ করে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে।

বেঞ্চ সহকারী মো. সেলিম বলেন, সাতটি শিয়াল হত্যায় গত ১২ জুলাই বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদি হয়ে বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে নালিশী অভিযোগ জমা দেন।

অভিযোগ বলা হয়, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানের খোলা এলাকায় সাতটি শিয়াল হত্যা, মাংস ভাগাভাগি করা ও খাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এ সংবাদ পেয়ে বনবিভাগ ঘটনাস্থলে গেলে টেঁটা দিয়ে সাতটি শেয়াল হত্যা, রক্তের ছাপসহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার আলামত পাওয়া গেছে। কিন্তু জড়িতরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি।

নালিশী অভিযোগ পেয়ে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. জহির উদ্দিন এ সম্পর্কে আদেশ দেয়ার জন্য মহানগর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে দেন।

পরে সোমবার শুনানি শেষে নালিশী অভিযোগ এজাহার হিসেবে রুজু করার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশনা সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে বলেও বেঞ্চ সহকারী জানিয়েছেন।

মামলায় বাদী বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ঘটনার পর বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয়। তদন্তে যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost