রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে পাল্টাপাল্টি হামলা, আহত ২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে পাল্টাপাল্টি হামলা, আহত ২

প্রতিবেদক : এস এম শাহ আলম

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাককাটা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল ১০এপ্রিল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে রাত আনুমানিক ৮টার দিকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সৌরভ হোসেন (১৮), পিতা মতিন হাওলাদার, জাফর হাওলাদারের ছেলে হোসাইনকে মারধর করেন। পরে সৌরভের মা আহত হোসাইনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন।

‎এ ঘটনার জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে জাফর হাওলাদার (পিতা: করিম হাওলাদার) সৌরভ হোসেনকে মারধর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

‎পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

‎ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে দেখা গেছে।

‎এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com