রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক

মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে কাঠ মহলের ইজারা টাকা পরিশোধ না করার অভিযোগে গাছ বোঝাই দুটি নসিমন আটক করেছে প্রশাসন। আজ১৯এপ্রিল সকালে পাতারহাট বন্দর থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়।

​জানা গেছে, ১৪৩২ বাংলা সনের জন্য পাতারহাট বাজার কাঠ মহলের ইজারা নেন মোহাম্মাদ হোসেন গাজী। তাঁর দাবি, বন্দরে ৬৪টি কাঠের দোকান থাকলেও ব্যবসায়ীরা গত এক বছর ধরে দোকান প্রতি নির্ধারিত ১০০ টাকা হারে ইজারা দিচ্ছেন না। পাওনা আদায়ের লক্ষে তিনি মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।​অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ সকালে গাছসহ দুটি গাড়ি আটক করা হয়।

ইজারাদার হোসেন গাজী জানান, নিয়ম মেনে ইজারা নিলেও ব্যবসায়ীরা ৩০শে চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার বলেন, ইজারাদার পাওনা টাকার জন্য তাঁদের কাছে আসেননি।

​মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত গাড়ি ও গাছ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com