পিরোজপুরের ভাণ্ডারিয়া চরখালী বাসস্ট্যান্ড এলাকায় সরকার বর্তমান নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার চরখালী বাসস্ট্যান্ডের ফয়সাল এন্টারপ্রাইজ এ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার।
আদালত সূত্র জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মোঃ ফয়সাল খান নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।
Leave a Reply