রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ

৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট ও চালকদের প্রশিক্ষণসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা—ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

রোববার (১৯ এপ্রিল ) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

রিকশা, ব্যাটারি রিকশা—ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা—ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদুল ইসলাম, মহসীন মীর, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে, যা দেশের তৃতীয় বৃহত্তম শ্রমশক্তির সঙ্গে যুক্ত। এই খাতে সরাসরি যুক্ত শ্রমিকদের আয়ের ওপর নির্ভরশীল প্রায় ৩ কোটি মানুষ। অথচ এখনো এই খাতকে একটি সুসংহত নীতিমালার আওতায় আনা হয়নি।
তারা বলেন, বিআরটিএ র অধীনে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ, রুট পারমিট প্রদান এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড চালু করা জরুরি।

নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি অধ্যাদেশের মাধ্যমে এই খাতের শ্রমজীবী মানুষদের জিম্মি করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ায় সিলেট ও চট্টগ্রামে বামপন্থি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তারা। ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে একাধিক খসড়া নীতিমালা প্রণয়ন করা হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০২৫ সালে প্রণীত বৈদ্যুতিক থ্রি—হুইলার ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
তারা বলেন, সিটি কর্পোরেশনের স্টিকার লাগিয়ে এই যানবাহনকে নিরাপদ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, যান্ত্রিক মান যাচাই এবং ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ। বিশ্বে তেল—গ্যাসের মজুদ সীমিত হয়ে আসছে। আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এসব জ্বালানি শেষ হয়ে যেতে পারে। তাই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং বৈদ্যুতিক যানবাহনকে নীতিমালার আওতায় আনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় ব্যাটারিচালিত যানবাহনের জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com