সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে আমরাজুরী ফেরিঘাটে ভয়াবহ ভাঙন: জিও ব্যাগেও মিলছে না প্রতিকার মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, মাদক-সন্ত্রাসমুক্ত উজিরপুর গড়ার অঙ্গীকার রিয়াজের হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল ছাত্রদল নেতার হুমকিতে এলাকা ছাড়া কর্মকর্তা ১০ দিন পর ফিরলেন কর্মস্থলে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে
চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি

চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে হাটের দিন জনাকীর্ণ চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, রবিবার সকাল নয়টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মন্ডলের পকেটে কৌশলে হাত দিয়ে টাকা চুরির চেষ্টা করে যুবদল নেতা খোকন।

এসময় টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেঁপে ধরে অনিল মন্ডল ডাকচিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে হাতেনাতে তাকে ধরে ফেলে।

পরে উত্তেজিত লোকজন খোকনকে রশি দিয়ে পিঠমোড়া করে হাত বেঁধে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করার জন্য গ্রামপুলিশের জিম্মায় দেওয়া হয়।

গ্রামপুলিশ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদি হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com