সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে আমরাজুরী ফেরিঘাটে ভয়াবহ ভাঙন: জিও ব্যাগেও মিলছে না প্রতিকার মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, মাদক-সন্ত্রাসমুক্ত উজিরপুর গড়ার অঙ্গীকার রিয়াজের হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল ছাত্রদল নেতার হুমকিতে এলাকা ছাড়া কর্মকর্তা ১০ দিন পর ফিরলেন কর্মস্থলে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে
বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার

বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে ৮ পরীক্ষার্থী ও দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা চলাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম তাদের হাতেনাতে ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সকালে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হওয়ার পরে বরিশাল থেকে আসা শিক্ষা বোর্ডের একটি বিশেষ ভিজিলেন্স টিম আকস্মিক কেন্দ্রে পরিদর্শনে যান।

এসময় পরীক্ষার হলে নকল করার সময় ৮ জন পরীক্ষার্থীকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

এসময়ে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক শিরিন আক্তার এবং শংকর চন্দ্র হালদারকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেওয়া হয়।

বহিষ্কৃত ৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং বাকি ৪ জন পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কাকড়দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো বরিশাল বিএম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ট্র-ফলস, রি-অ্যারেঞ্জ, ম্যাসিংসহ বেশ কিছু উত্তর লেখা ছিল।

তিনি বলেন, আমরা ধারণা করছি উত্তরগুলো বাইরে থেকে লিখে সরবরাহ করা হয়েছে। এ ধরনের অপরাধের কারণে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সময়ে হলে দায়িত্ব পালন করা ২ শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে কালিশুরি এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে ৮ পরীক্ষার্থী এবং দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com