, , ,
শিরোনাম
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন  মেহেন্দিগঞ্জ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কলাপাড়ায় নৌপুলিশের সঙ্গে জেলেদের ধাওয়া পাল্টা ধাওয়া

কলাপাড়ায় নৌপুলিশের সঙ্গে জেলেদের ধাওয়া পাল্টা ধাওয়া

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ০২ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌপুলিশের সঙ্গে ধুলাসারের আশাখালী মৎস্যঘাটের জেলেসহ ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় জেলে ও স্থানীয়রা নৌপুলিশের বোটে আটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় অধাঘন্টার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানকার মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে বিষয়টির সমাধান করা হয়। পরিস্থিতি শান্ত হয়। হয়েছে সুষ্ঠু সমাধান। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনায় আশাখালী মৎস্য ল্যান্ডিং ঘাটে উত্তেজনা বিরাজ করে।

জানা গেছে, রাবনাবাদ চ্যানেলে নিষিদ্ধ জালে মাছ শিকারের সময় নির্ধারিত টহলকালে একটি ট্রলারের জেলেদের ধাওয়া করেন নৌপুলিশের সদস্যরা। জেলে বোটটি দ্রুত ধাওয়া খেয়ে রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙা শাখা নদীর আশাখালী এলাকায় ঢুকে পড়েন। এসময় নৌপুলিশের ট্রলারটিও ওখানে ঢুকে ট্রলার ঘাটে পৌছলে একটি বোটের সঙ্গে ধাক্কা লাগে। বোটটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এনিয়ে ক্ষুব্ধ জেলে ও আশাখালীর কতিপয় লোকজন নৌপুলিশের বোটে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৌপুলিশ পিছু সটকে পড়ে। নিরাপদে স্থানে চলে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌপুলিশের সমন্বয়ে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়।

পায়রা বন্দর নৌপুলিশের পরিদর্শক নয়ন কারকুন জানান, মূলত ভুল বোঝাবুঝি থেকে সাময়িক একটা সমস্যা হয়েছিল। যা তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেসহ মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে বসে সুষ্ঠু সমাধান দেওয়া হয়েছে। এনিয়ে নতুন করে আর কোন সমস্যা নেই।

আশাখালীর মৎস্য ব্যবসায়ী শামীম রেজা জানান, তিনি যদিও স্টেশনে নেই। তারপরও তিনি শুনেছেন ভুল ভোঝাবুঝি থেকে একটা সমস্যা হয়েছিল। পরে তা সমাধান করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost