, , ,
শিরোনাম
সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন  মেহেন্দিগঞ্জ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধুর কান থেকে সোনার দুল ছিনিয়ে নিল চোর
যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

পটুয়াখালী শহরে যৌনপল্লির একটি ঘর থেকে রাসেল হাওলাদার (৪২) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল হাওলাদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।

ওই যৌনকর্মী জানান, বিকেল ৪টার দিকে রাসেল তার কাছে যান। কিছু সময় একসঙ্গে থাকার পর হঠাৎ অসুস্থ বোধ করছেন বলে জানান। এরপর তিনি পানি আনতে যান। ফিরে এসে দেখেন রাসেলের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি আর কোনো কথা বলতে পারছেন না। এর আগেও রাসেল বিভিন্ন সময় তার কাছে সময় কাটাতে এসেছেন।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost