, , ,
শিরোনাম
শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পাহারায় থাকা পাঁচ কুকুর অচেতন করে গরু চুরি ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা নলছিটিতে যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি ৫ বছরের মেয়েকে তালাবদ্ধ রেখে স্কুলে যেতে হয় মাকে ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজবি সাব্বির ভান্ডারিয়ায় গ্রেপ্তার ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা
চট্টগ্রামে নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রামে নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের চেষ্টা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost