, , ,
শিরোনাম
নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু কাজিরহাটের পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮ উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ
দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন। একই সময়ে স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আজ (রোববার) স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠান হলো— ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।

ইসির সিনিয়র এই সচিব জানান, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন চলেছে। এই তারিখ পরিবর্তন হলে পরবর্তীসময়ে জানানো হবে। আর সেগুলো সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।

সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost