, , ,
শিরোনাম
নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু কাজিরহাটের পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮ উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ
কাজিরহাটের পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ
শিক্ষক উপস্থিতি নিয়েও প্রশ্ন

কাজিরহাটের পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা আলম
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

একটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় কাজিরহাট থানা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষক উপস্থিতি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

স্থানীয়দের অভিযোগ, পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়টি অনেকটা নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ে কর্তব্যরত শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং যথাযথভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় না বলেও অভিযোগ করেছেন তারা। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিভাবকদের প্রশ্ন, একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৭ জন শিক্ষার্থীর সবাই যদি অকৃতকার্য হয়, তাহলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পাঠদান ও শিক্ষার পরিবেশ কীভাবে পরিচালিত হয়েছে—এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার বিষয়টি দেখলেই হবে না; বিদ্যালয়ের শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ তদন্ত করা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। একটি বিদ্যালয়ে পরীক্ষার্থী শতভাগ অকৃতকার্য হলে এর কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে আরও শিক্ষার্থী ক্ষতির মুখে পড়তে পারে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান, শিক্ষক উপস্থিতি যাচাই এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost