, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে, ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক

বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে, ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আদালতে দায়েরকৃত প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুন নাহার “অঙ্গীকার নামা” এর শর্ত ভঙ্গ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সোমবার (১০ আগস্ট) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী—০৩ আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ এ আদেশ দেন। অপর এক প্রতারণা মামলায় নুরুন নাহারের বোন নার্গিস আক্তার লিপি ওয়ারেন্টভুক্ত আসামি হলেও তিনি পলাতক রয়েছেন। দুই বোন সরকারি চাকুরি করলেও, সহকর্মী সহ নানা লোকের সাথে প্রতারণাপূর্বক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ায় তাদের বিরুদ্ধে থানা ও আদালতে রয়েছে একাধিক মামলা।

আদালত সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার বাদীকে আসামি নূরুন নাহার জমি বিক্রির কথা বলে বায়না চুক্তি করে নগদ ৮ লাখ টাকা নেন। পরবর্তীতে বাদি কে না জানিয়ে আসামি ওই জমি অন্যত্র বিক্রি করে দেন। টাকা চেয়ে না পেয়ে এ ঘটনা অনুকূলে মো. আ. বাতেন বাদি হয়ে আদালতে একটি মামলা (সিআর নং —৫৩৫/২৫) দায়ের করেন। আদালতে অঙ্গীকার নামা দিয়ে আসামি নূরুন নাহার জানান, তিনি বাদি কে ২০২৬ সালের ১১ জানুয়ারি ২ লাখ ৫০ হাজার টাকা এবং ১৫ ফেব্রুয়ারি বাকি ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবেন। পরবর্তীতে আদালতের হাজিরায় অনুপস্থিত হলে বিচারক ২০২৬ সালের ১৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অপরদিকে সিআর ৫৩৬/২৫ মামলায় নূরুন নাহারের বোন নার্গিস আক্তার লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাবুগঞ্জ উপজেলার কৃষি অফিসে চাকুরি করেন লিপি। অন্যদিকে, বাবুগঞ্জ মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা অভিযোগের কারণে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন সহকারী শিক্ষিকা নুরুন নাহার। এই দুই বোনের অনিয়ম দুর্নীতির রোষানলে পড়েছে তাদের প্রায় এক ডজন সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষী। একাধিক এনজিও ও ব্যাংক থেকে লোন উত্তোলন বা জামিনদাতা হয়ে যারা উপকার করেছেন তারাই এখন গ্যাঁড়াকলে। তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় (জিআর—২৭/২৬), বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর নং —২৬১/২৬), বরিশাল সাইবার ট্রাইব্যুনাল (পিটিশন নং— ৩৩/২৬) ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর নং— ১৫৩/২৪) চলমান রয়েছে।

বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে নুরুন নাহার ও নার্গিস আক্তার লিপি। একই উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের সৈয়দ ওবায়দুল হকের স্ত্রী নুরুন নাহার। নগরীর ২২ নং ওয়ার্ড কবি নজরুল সড়কের ১ম লেনে বসবাস করা দুই বোনের প্রতারণার কবলে পড়ছে অনেকেই।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost