, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
সরকারি বই বিক্রি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

সরকারি বই বিক্রি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

Reporter
প্রতিবেদক : আবু তাঈম সিজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গলাচিপার চরকাজল ইউনিয়নের ১৯০নং উত্তর চর কপাল বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪১২ কেজি সরকারি বই বিক্রির ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন মিয়াকে শোকজ করা হয়েছে।

বুধবার ( ১২ই আগস্ট) দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনু মোল্লার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘আপনি ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সন্ধ্যার পর থেকে গোপনে বিদ্যালয়ে অবস্থান করে আপনার প্রতিষ্ঠানের সরকারি পুরাতন বই বিক্রি করেন। রাত ১২:০০ টায় ক্রয় কারীর নিকট সরবরাহকালে এলাকাবাসী আপনাকে হাতে নাতে ধরে ফেলে, যা স্থানীয় সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এভাবে সরকারি মালামাল বিক্রি করা বিধি সম্মত নয়। বিধায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন সুপারিশ করা হবেনা। তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হলো।’

স্থানীয় বাসিন্দা মো. রবিউল আলম বলেন, গত মঙ্গলবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখি বিদ্যালয়ে মানুষের আনাগোনা এবং সেখানে একটি ভ্যানও রয়েছে। তারপর ভ্যানের কাছে এসে দেখি একজন ভাংগারি ব্যবসায়ী বিদ্যালয় থেকে বস্তা নিয়ে ভ্যানে রাখছে। বস্তা খুলতেই দেখি সরকারি বই।

তার ভাষ্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর আগেও টিন, লোহার গ্রীল, বিদ্যালয়ের পুরাতন টিনসেড ঘর ও ভাঙা বেঞ্চসহ বিভিন্ন মালামাল রাতের বেলায় নিয়ে গেছেন।

প্রতিবেদন করার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হারুন মিয়াকে মোবাইল ফোনে একাদিকবার করলেও তার ফোন রিসিভ হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, রাতের আঁধারে বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগে বুধবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব অসন্তোষজনক হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost