, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশকে আগামীর উপযোগী রাষ্ট্রে পরিণত করা হবে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১২টায় বরিশাল নগরীর কাশীপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের অন্যতম তথ্যসমৃদ্ধ আর্কাইভ গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি বিষয়ে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এতে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার দেশের বিভিন্ন স্থানে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে ভবিষ্যতের পথে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জ্ঞাননির্ভর ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিলসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক তথ্য কমপ্লেক্সটি চালু হলে বরিশাল বিভাগের তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তি, গবেষণা ও ডিজিটাল সেবায় আরও বেশি সুযোগ-সুবিধা পাবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost