, , ,
শিরোনাম
৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অ্যানেক্স ভবন সংস্কারের নামে সাড়ে ৭ কোটি টাকা লোপাট, ঠিকাদারদের জিম্মি করে কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সচেতন নাগরিক ও ভুক্তভোগী ঠিকাদারদের পক্ষ থেকে দুদক বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর এই আবেদন জমা দেওয়া হয়।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে স্বীয় পদের অপব্যবহার করে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত। সম্প্রতি সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন সংস্কারের কাজের অজুহাতে আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার একটি বড় অংশ উক্ত কর্মকর্তার পকেটে গেছে বলে অভিযোগে দাবি করা হয়।

​কমিশন বাণিজ্য ও ঠিকাদারদের জিম্মি করার অভিযোগ
অভিযোগপত্রে বলা হয়, প্রকৌশল শাখায় যেকোনো ফাইলের অনুমোদন ও বিল ছাড় করাতে উপ-সহকারী প্রকৌশলী থেকে শুরু করে প্রধান প্রকৌশলী পর্যন্ত ৪.৫% থেকে ৫% হারে ঘুস দিতে বাধ্য করা হয়। এছাড়া বিগত সরকার আমলের ১ থেকে ১.৫ কোটি টাকার বকেয়া বিল ছাড় করানোর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঘুস নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে।

​অবৈধ সম্পদ ও নিয়মিত কর্মস্থল ত্যাগ
দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে অভিযুক্ত প্রকৌশলী বরিশালে ছয় তলা ভবন, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বিভিন্ন ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বলে অভিযোগকারীরা জানান। নিজস্ব ব্যবসার কাজে তিনি প্রতি সপ্তাহে দু’দিন কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করেন বলেও উল্লেখ করা হয়।

​তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি
অভিযোগে আরও বলা হয়, তার বিরুদ্ধে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ ফৌজদারি মামলা তদন্তাধীন থাকা সত্ত্বেও অলৌকিকভাবে তিনি পদোন্নতি পেয়েছেন।

​রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ রোধ ও নগরবাসীকে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে দুদকের নিকট এই বিষয়ে দ্রুত অনুসন্ধান চালিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত প্রধান প্রকৌশলীর অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost