, , ,
শিরোনাম
৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস
আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ

আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ

Reporter
প্রতিবেদক : ​মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরগুনার বামনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি
বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বামনা উপজেলা সদরের সরকারি ডিগ্রি কলেজ রোডস্থ মমতাজ মঞ্জিল এর দ্বিতীয় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে গ্রাহক সমাবেশ এর আয়োজন করা হয়।

​বামনা শাখার এজেন্ট মোঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ, বরগুনা জেলা শাখার ব্যবস্থাপক মোঃ কামরুল আলম, বামনা ডাসবাংলা ব্যাংক শাখার ব্যাবস্হাপক নিখিল বারৈ , সঞ্চালনায় ছিলেন মোঃ আনিসুর রহমান অপারেশন অফিসার আল আরাফাহ ইসলামী ব্যাংক বামনা শাখা, ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২ নং বামনা সদর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে সাবেক সদস্য মোঃ আঃ মান্নান জমাদার ডালিম,মোঃ মেজবাহ উদ্দিন মিন্টু,​সভায় বক্তারা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্যমাত্রা অর্জনে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী সেবা প্রদানে ব্যাংকগুলো উন্নত প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে সাধারণ মানুষ এখন নগদ টাকা ছাড়াই শুধু স্মার্টফোন ব্যবহার করে কেনাকাটা করতে পারছেন। এছাড়া ডিজিটাল লেনদেনে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost