, , ,
শিরোনাম
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা জিয়াউলের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার আমতলীতে সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ে নৈশকালীন কোচিং চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের আমতলী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর বলেন, কোচিংয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির অন্য শিক্ষার্থীদের অজ্ঞাত একটি ফল খেতে দেয়। ফলটি খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত শিক্ষার্থী পেটব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। পরে চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। তবে এসব উপসর্গের সঠিক কারণ পরীক্ষা—নিরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান বলেন, আবির নামে এক সহপাঠীর দেওয়া অজ্ঞাত ফল খাওয়ার পর প্রথমে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও পাঁচজন অসুস্থ হয়। অসুস্থ সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, উদয়ন স্কুলে অজ্ঞাত ফল খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও খোঁজ নেওয়া হয়েছে। অজ্ঞাত ফল দেওয়া আবিরের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost