, , ,
শিরোনাম
শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৩ দফা অভিযোগে অনাস্থা প্রস্তাব র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার গ্রেপ্তার সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ, পরে সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ বরিশালের কেডিসিতে বেপরোয়া মাদক কারবার: নেপথ্যে মহিলা দল নেত্রী ফরিদার আশ্রয়ের অভিযোগ মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি হত্যা মামলার প্রধান আসামিকে ‘জামাই আদরে’ জিজ্ঞাসাবাদের অভিযোগ বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ভেঙে গেছে বাঁশ-কাঠের সাঁকো, আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবার ঘরবন্দি ‘ডিভোর্সি মায়ের’ সঙ্গে দেখা করায় কিশোরীকে বেধড়ক পেটালেন দাদা-চাচা
মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক—কর্মচারীদের গালাগাল, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক—কর্মচারীরা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এর আগে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে গতকাল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৬ জন শিক্ষক—কর্মচারী মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ারের কাছে লিখিত আবেদন করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের সময় চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস ছালাম খানের ছেলে সাইফুল ইসলাম খান তাঁর পছন্দের ব্যক্তি স্থানীয় সাইফুল ইসলাম লাবুকে সভাপতি করার প্রস্তাব দেন। তবে ৬ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল লিটু চৌকিদারকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে।

অভিযোগে বলা হয়, এতে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস সহকারী মো. সফিকুল ইসলামকে বিদ্যালয়সংলগ্ন একটি দোকানের সামনে পেয়ে তাঁর ওপর চড়াও হন সাইফুল ইসলাম খান। একপর্যায়ে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করা হয়। পরে সাবেক ইউপি সদস্য বাবুল খান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে সাইফুল ইসলাম খান বিদ্যালয়ের সব শিক্ষক—কর্মচারীকে দেখে নেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষক—কর্মচারীদের অভিযোগ, কয়েক দিন ধরে সাইফুল ইসলাম খান তাঁদের দেখে নেওয়া ও মারধরের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর আগে গত ১৭ আগস্টও তাঁর বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে ইউএনওর কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছিল। বারবার হুমকির ঘটনায় তাঁরা আত্মসম্মান ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম খান বলেন, ‘কাউকে গালাগাল কিংবা হুমকি দেওয়া হয়নি। শিক্ষক—কর্মচারীরা মিথ্যা অভিযোগ করেছেন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost