, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
বাকেরগঞ্জে মাদকসহ আটক নারী পুলিশ হেফাজতে মৃত্যু

বাকেরগঞ্জে মাদকসহ আটক নারী পুলিশ হেফাজতে মৃত্যু

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তির নাম নাদিরা বেগম (৪০)। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মন্টু মেম্বারের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গভীর রাত সাড়ে ৩টার দিকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় নাদিরা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেলে আদালতে নেওয়ার পথে নাদিরা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যেতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost